Main Menu

নতুন সুবিধা আনল জিমেইল

Manual2 Ad Code

প্রযুক্তি ডেস্ক: আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এন্ড টু এন্ড এনক্রিপশন–সুবিধা চালু করেছে জিমেইল। নতুন এই সুবিধা চালুর ফলে স্মার্টফোন থেকে জিমেইলে এনক্রিপ্টেড ই–মেইল পাঠানো যাবে। ফলে ই–মেইলে থাকা তথ্যের নিরাপত্তা আগের তুলনায় বাড়বে। পর্যায়ক্রমে সব জিমেইল ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

Manual2 Ad Code

গুগল জানিয়েছে, প্রথমবারের মতো জিমেইলের অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণ ব্যবহারকারীরা জিমেইল অ্যাপ থেকে সরাসরি এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে ই–মেইল আদান–প্রদান করতে পারবেন। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য প্রেরক ও প্রাপককে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না।

গুগলের তথ্যমতে, জিমেইল অ্যাপে আদান–প্রদান করা সব ই–মেইল স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন করা হবে না। আর তাই ব্যবহারকারীদের এন্ড টু এন্ড এনক্রিপশন করা ই–মেইল পাঠানোর জন্য বার্তা লেখার পরপরই লক আইকনে ক্লিক করে ‘অ্যাডিশনাল এনক্রিপশন’ অপশনটি চালু করতে হবে। এনক্রিপশন করা ই–মেইলগুলো প্রাপকের ইনবক্সে সাধারণ ই–মেইলের মতোই জমা হবে।

প্রসঙ্গত, এন্ড টু এন্ড এনক্রিপশন মূলত অনলাইনে নিরাপদে যোগাযোগের পদ্ধতি। এ পদ্ধতিতে প্রেরকের কাছ থেকেই বার্তাতে বিশেষ সংকেত (কোড) যুক্ত করে প্রাপকের কাছে পাঠানো হয়। প্রাপকের কাছে পৌঁছানোর পর কোডযুক্ত বার্তাকে আবার সাধারণ বার্তায় পরিণত করে। এতে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারেন না। এমনকি তথ্য বিনিময় করা অ্যাপ বা যোগাযোগমাধ্যমগুলোর পক্ষেও কোনো তথ্য জানা সম্ভব হয় না।

Manual2 Ad Code

সূত্র: ব্লিপিং কম্পিউটার

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code