নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাঙালিয়ানা’ সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কালচারাল ক্লাবের আয়োজনে ‘বাঙালিয়ানা’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৪ মে বৃহস্পতিবার এনইইউবি’র শেখঘাট ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকাল ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।
‘বাঙালিয়ানা’ এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি পিঠা’র পসরাও সাজানো হয়। এনইইউবি কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই‘র বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, এনইইউবি কালচারাল ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান রাব্বি ও সম্পাদক সৈকত দেব শাওন প্রমুখ।
প্রধান অতিথির বক্ত্যব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সামাজিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ সাধিত হয়। এরকম কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়া প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিখনের পাশাপাশি অতিপাঠ্যক্রমিক কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেন।
কালচারাল ক্লাবের সদস্য ওয়াহিদুল আউয়াল সানি ও তানজিদা তালহা সুমাইয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন কালচারাল ক্লাবের সদস্য ও অতিথি শিল্পি জিৎ, নাফিস, পিয়াস, যুবরাজ, সায়েম ও মিউজিশিয়ান ছিলেন সৈয়দ কবির, সুদীপ্ত, রানা ও দীপ্ত প্রমুখ।
বিকাল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল। উপস্থিত অতিথিবৃন্দ অল্প সময়ের প্রস্তুতিতে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। অনুষ্ঠানটির সাফল্যের পেছনে ক্লাবের সদস্যদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতাকে সাধুবাদ জানান ক্লাবের উপদেষ্টা রানা এম লুৎফুর রহমান পীর। তিনি ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যদের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে পারফর্মারদের অসাধারণ উপস্থাপনার প্রশংসা করেন।
Related News
সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাRead More
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত
সিকৃবি সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবসRead More



Comments are Closed