হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৬৯ জন।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪১৯ জন।
Related News
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যুRead More
হামের উপসর্গে আরও ৩ প্রাণহানি, আক্রান্ত ১,০৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed