মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করে তুলতে সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ–২০২৬’ ক্যাম্পেইন।
সোমবার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া এই মাসব্যাপী কার্যক্রম চলবে আগামী ২৬ মে পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক আদেশে জানায়, দেশের সকল আঞ্চলিক ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এই কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
এ কার্যক্রমটি মাউশির উদ্যোগে বৈশ্বিক প্রতিষ্ঠান ‘কোড.ওআরজি’-এর সহযোগিতায় এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এসপায়ার টু ইনোভেট (এটুআই)’ প্রকল্পের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা দেওয়া এবং ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মাউশির নির্দেশনা অনুযায়ী, শিক্ষক বাতায়নের ‘আইসিটি৪ই অ্যাম্বাসেডর’ ও আইসিটি শিক্ষকদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করা হবে। তারা নির্ধারিত গাইডলাইন অনুসরণ করে শিক্ষার্থীদের নিয়ে ‘কিশোর বাতায়ন’ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।
এছাড়া কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের অনলাইন মিটিং ও মাঠ পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে ভবিষ্যতের এআই ও ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed