হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার বনচৌকি বিওপি’র আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
সীমান্তবাসী জানান, উপজেলার আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নং পিলার এলাকা হয়ে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিসহ ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে খাদেমুল হক। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে আহত হন।
সহযোগিদের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন আহত খাদেমুল। পরে স্থানীয় ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলির কথা প্রাথমিক ভাবে বিএসএফ অস্বীকার করেছে। এ ঘটনায় কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। বৈঠকে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed