তৈরি হচ্ছে বজ্রমেঘ, তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: বজ্রমেঘের কারণে সিলেটসহ দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আগামী বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের তিন বিভাগের বিভিন্ন এলাকায়। বিশেষ করে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।
সোমবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তা থেকে জানা গেছে এসব তথ্য।
সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হতে পারে এবং এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
এতে আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed