ব্রাহ্মণবাড়িয়ার বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফাহাদ ওই গ্রামের দক্ষিণপাড়ার মো. ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ ও বৈরী আবহাওয়া সৃষ্টি হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ফাহাদ গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ফাহাদ নামে এক স্কুলপড়ুয়া কিশোরের মৃত্যু হয়েছে। এ বিষয়ে খোঁজ পেয়েছি এবং তার খোঁজও নিয়েছি।
Related News
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেল অবরোধ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পর সড়ক ও রেলপথRead More



Comments are Closed