জৈন্তাপুরে সারী-গোয়াইন এফসিডিআই পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-গোয়াইন এফসিডিআই পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্টিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. শাহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে শাখাওয়াতুল আম্বিয়া সুমন নির্বাচিত হয়েছেন।
১৪ মে বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত ৪টি পদে ভোট গ্রহণ উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসে অনুষ্টিত হয়। ভোট গ্রহন শেষে নির্বাচন কর্মকর্তা মিলন কুমার সরকার নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
সভাপতি পদে মো. শাহাব উদ্দিন, সহ-সভাপতি পদে শামীম আহমদ, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় শাখাওয়াতুল আম্বিয়া সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদ পদে মো. আব্দুল মান্নান, কোষাদক্ষ পদে মো, বাহার উদ্দিন, এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় কার্যকারী সদস্য (সাধারণ) পদে মো. জাকারিয়া আহমদ, আল আমিন, রহিমা বেগম, কোহিনুর বেগম, কার্যকারী সদস্য (ভূমিহীন প্রতিনিধি) মো. ফরিদ আহমদ, কার্যকারী সদস্য (মৎস্যজীবি) প্রতিনিধি মো. আল আমিন, কার্যকারী সদস্য (দূ:স্থ নারীদের প্রতিনিধি) শিফা বেগম নির্বাচিত হন।
এছাড়া সকাল হতে নির্বাচন কেন্দ্র পরিদর্শণ করেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা পরিদর্শন করেন। তারা বলেন, নির্বাচিত এই কমিটি আগামী দিন এই প্রকল্পের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের গতি ফিরিয়ে আনবে এবং বিভিন্ন সমস্যাচিত্র তুলে ধরবে এবং এলাকার উপকার করবে বলে আশাবাধ ব্যক্ত করেন।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed