Main Menu

ফ্রান্সে নির্বাচনে বিজয়ী পাঁচ বাংলাদেশিকে সংবর্ধনা

Manual5 Ad Code

প্রবাস ডেস্ক: ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের সাফল্যকে উদযাপন করতে পাঁচ জনপ্রতিনিধিকে সংবর্ধনা দিয়েছে প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স।

মিউনিসিপ্যাল নির্বাচন ২০২৬-এ বিজয়ী এসব জনপ্রতিনিধিকে রবিবার (১০ মে) স্থানীয় সময় বিকালে বটতলা মিলনায়তনে এ সম্মাননা জানানো হয়।

Manual6 Ad Code

সংবর্ধিত জনপ্রতিনিধিরা হলেন- কৌশিক রাব্বানী (কাউন্সিলর, স্তা), নাহিদুল মোহাম্মদ (কাউন্সিলর, সাঁ-দেনি), ফাহিম মোহাম্মদ (কাউন্সিলর, ক্রেতেই), জুবায়েদ আহমেদ (কাউন্সিলর, ইভরি-সুর-সেন) এবং তানিয়া টুনু (কাউন্সিলর, গার্জ-লে-গোনেস)।

Manual4 Ad Code

এ ছাড়া বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে লেখক ও সাংবাদিক শাহাবুদ্দিন শুভকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এ সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও শ্রেনীপেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফেডারেশনের সভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমন শাহ আলম।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে ক্লাব নেতৃবৃন্দ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী ছালেহ আহমেদ, উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মন্ডল, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন হাওলাদার, ‘প্রবাসে বাংলা’-এর সম্পাদক অধ্যাপক অপু আলম, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি মান্নান আজাদ, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, বিকশিত নারী সংঘের সভানেত্রী সৈয়দা তৌফিকা সাহেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্সের সভাপতি নুরুল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম কয়েস, বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির সিনিয়র যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন, এসএ ওয়াল্ডের চেয়ারম্যান সাব্বির আহমদ প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন প্যারিস-বাংলা প্রেসক্লাবের গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ফরাসি মঞ্চাভিনেতা সোয়েব মোজাম্মেল, দৈনিক মানবজমিন পত্রিকার ফ্রান্স প্রতিনিধি এম.সি রুমেল, ইউরো-বাংলা প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন।

শুভেচ্ছা বক্তব্য দেন, ক্লাবের সহ-সভাপতি শিব্বির আহমদ, যুগ্ম-সম্পাদক আবু তাহের রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক ফখরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল মারুফ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, এই বিজয় শুধু পাঁচজন ব্যক্তির নয়; এটি ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি নতুন প্রজন্মের শক্ত অবস্থানের প্রতীক।

বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এই জনপ্রতিনিধিরা ফ্রান্সের স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশিদের অধিকার ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবর্ধিত অতিথিরা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিদেশের মাটিতে রাজনীতি করা এবং স্থানীয় জনগণের সমর্থন অর্জন করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে ফরাসিদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সমর্থন, দোয়া ও নিরলস পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।

তারা বলেন, এই বিজয় শুধু ব্যক্তিগত নয়, বরং ফ্রান্সের মাটিতে বাংলাদেশের লাল-সবুজেরও বিজয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিরা পাঁচ জনপ্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সাংবাদিক ও লেখক শাহাবুদ্দিন শুভকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে এনায়েত হোসেন সোহেল বলেন, ‘প্যারিস-বাংলা প্রেসক্লাব সবসময় প্রবাসে বাংলাদেশিদের সাফল্যের গল্প তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নতুন প্রজন্ম মূলধারায় যত বেশি এগিয়ে যাবে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি তত উজ্জ্বল হবে।’

অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code