চলন্ত ট্রেনে আগুন, সিলেটে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উদয়ন এক্সপ্রেস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম অভিমুখী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ট্রেনের যাত্রীরা।
বুধবার (১৩ মে) রাত ১০ টায় সিলেট রেলস্টেশন ছেড়ে যায় ট্রেনটি। কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সুরমার শিববাড়ি পারাইরচক এলাকায় যাওয়ার পর ইঞ্জিনে ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যায়। বিপদ আঁচ করতে পেরে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন। আগুন লাগার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ট্রেন থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। অবশ্য তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে দিলে যাত্রীদের অনেকে ট্রেন থেকে নেমে পড়েন।
সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম ট্রেনে আগুন লাগার তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, চলন্ত ট্রেনের ইঞ্জিনের বগি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেক যাত্রী দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এনে ট্রেনটিকে নিরাপদ করেন।
স্থানীয়রা বলেন, তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে পারায় বড় ধরণের পদক্ষেপ নেওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। টোকাইদের একটি বস্তা ইঞ্জিনের বগির ওপরে রাখায় সেখান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
সিলেট ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইনসপেক্টর টিটব শিকদার জানান, ট্রেনটির ইঞ্জিনের সাইলেন্সারের কাছে ভুলবশত কিছু কাপড় শুকাতে দেয়া হয়েছিল। ইঞ্জিন কিছুক্ষণ চলার পর সাইলেন্সার অতিরিক্ত গরম হয়ে কাপড়ে আগুন লাগে। আমাদের তিনটি ইউনিটসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। পরীক্ষা-নিরীক্ষার প্রায় ২০ মিনিট পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
আগুনের কারণে ইঞ্জিনের কোনো বড় ধরনের ক্ষতি হয়নি বলেও জানায় রেল কর্তৃপক্ষ।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed