সুনামগঞ্জে পরীক্ষার দিন অনুপস্থিত ১২ শিক্ষককে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সাময়িক পরীক্ষা চলাকালীন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তিনটি বিদ্যালয়ের ১২ জন শিক্ষককে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বিদ্যালয়গুলো পরিদর্শনে গিয়ে শিক্ষকদের অনুপস্থিতি ও প্রতিষ্ঠান তালাবদ্ধ দেখতে পান।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আকস্মিকভাবে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সে সময় বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা চলার কথা থাকলেও তিনি বিদ্যালয়গুলো তালাবদ্ধ পান। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ মোট ১২ জন শিক্ষককে কর্মস্থলে অনুপস্থিত দেখে তিনি তাৎক্ষণিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।
অনুপস্থিত শিক্ষকদের মধ্যে রয়েছেন:
আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বীপা রানী তালুকদার, জেসমিন আক্তার, রাজীব চন্দ্র রায় ও রুবেল তালুকদার।
দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক মনি রানী রায়, শারমিন আক্তার, মানিক সরকার ও রনবীর সরকার।
কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক রমা স্যানাল, সঞ্জয় কুমার পাল, জলি রানী সরকার ও স্মৃতি দে।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলুয়ার হোসেন জানান, সংসদ সদস্যের মাধ্যমে বিষয়টি অবগত হওয়ার পর অভিযুক্ত ১২ জন শিক্ষককেই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। বিভাগীয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
দিরাইয়ে দুই সন্তানকে হত্যার রহস্য উদঘাটন, পিতা আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগেRead More
জগন্নাথপুরে বিদ্যালয়ের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শতবর্ষী স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৯Read More



Comments are Closed