শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের সব মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি জানায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে। ফলে ঈদকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আগের তুলনায় বাড়তি সময় চালু থাকবে।
তবে বাড়তি সময় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকেও বিরত থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঈদ সামনে রেখে কেনাকাটার চাপ সামাল দিতে এবং ক্রেতাদের স্বস্তিতে কেনাকাটার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed