পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষে পিকনিক খেয়ে বাড়ি ফিরছিলেন আলু ব্যবসায়ী বিপ্লব রায় (২২)। পরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউনিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় শুভ্রদেব রায় (১৭) নামের আরেক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নিহত বিপ্লব রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটন হারি আরাজি গ্রামের জগদীশচন্দ্র রায়ের ছেলে এবং আহত শুভ্রদেব রায় একই ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের কৃষ্ণ রায়ের ছেলে। পুলিশ ও স্থানীয়দেরRead More



































