জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচে চাপা পড়ে মো. এবাদুর রহমান (৪১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় কাজী ফার্মের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এবাদুর রহমান জকিগঞ্জ উপজেলার শাহগলি কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লরিতে (সিলেট-শ-১১-০০৭৩) করে একটি এস্কেভেটর নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন এবাদুর রহমান। পশ্চিম বালিপাড়া এলাকায় সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় লরি থেকে এস্কেভেটরটি পড়ে যায়। এ সময় এস্কেভেটরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More
কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একRead More



Comments are Closed