সিলেটে ডেঙ্গুতে এক জনের মৃত্যু, আক্রান্ত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। সোমবার সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণ দাস (৪৫) নামের এক ব্যক্তি মৃত্যু হয়। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে নতুন করে ৮ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে।
এই ৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শনাক্ত হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৮ জনে।
এছাড়া এখন পর্যন্ত বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
গত ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফিয়া খানম (৫৪) নামের ডেঙ্গু আক্রান্ত এক নারী। এটি ছিলো এ বছরের সিলেট বিভাগে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা।
Related News
সিলেটে ডেঙ্গুতে এক জনের মৃত্যু, আক্রান্ত ৮
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। সোমবার সিলেটের জালালাবাদRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯৯
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়েRead More



Comments are Closed