Main Menu

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

Manual1 Ad Code

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নয়াগোলা এলাকার যহুরুল ইসলামের মেয়ে জয়নব, হারুনুর রশিদের মেয়ে সিনথিয়া, সুমনের মেয়ে সুমাইয়া ও মোজাম্মেলের মেয়ে মাহমুদাসহ ১৫ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এনজিও গাকের দেওয়া স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও এনজিও কর্তৃপক্ষকে জানায়।

Manual4 Ad Code

পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অন্যান্য দিনের মতো রোববারও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় ডিম ও বন রুটি দেওয়া হয় শিক্ষার্থীদের। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code