কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৬ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (IMLI)- এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা।
মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামল এর সভাপতিত্বে ও শিক্ষিকা কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন মণিপুর পেট্টিয়টিক রাইটার্স ফোরাম এর সম্পাদক রাকেশ নওরেম, মীতেই ইরল ইয়েক লইনাশিলন অপুন্বা লুপ (MEELAL) এর নির্বাহী পরিচালক পাওনাম ইবোমচা, MEELAL এর প্রেসিডেন্ট নাওরেম নোঙমাইলেম্বি লেইমা, MEELAL এর শিক্ষা সচিব মাইবম ইন্দ্রজিত্ মীতেই, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষিকা অয়েকপম অঞ্জু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সিংহ, মণিপুরি কল্যাণ পরিষদের সম্পাদক ওইনাম পামহেইবা, প্রাক্তন প্রাথমিক শিক্ষিকা বৃন্দা রানী সিনহা, শিক্ষার্থী লমজিং লেইনা প্রমুখ।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র তুলে দেন অতিথিরা।
Related News
কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্তRead More
মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ প্রবাসীর স্ত্রী’র
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাড়ির বাউন্ডারী দেয়াল না করায় হামলা, মারধোর ও লুটপাটেরRead More



Comments are Closed