Main Menu

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি ও সনদ লাভ করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিএমইএসি-এর রেজিস্টার প্রফেসর ডা. মো. হুমায়ুন কবীর তালুকদার স্বাক্ষরিত এক স্মারকপত্রে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।

Manual8 Ad Code

অফিসিয়াল পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্ধারিত সকল মানদণ্ড, নীতিমালা ও প্রক্রিয়া সফলভাবে পূরণ করায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) প্রোগ্রামকে আনুষ্ঠানিকভাবে অ্যাক্রেডিটেশন প্রদান করা হলো।

Manual1 Ad Code

এরই প্রেক্ষিতে আগামী ৫ বছরের জন্য প্রতিষ্ঠানটিকে ‘অ্যাক্রেডিটেড’ স্ট্যাটাস দিয়ে সনদপত্র প্রদান করা হবে। পাশাপাশি মেডিকেল কলেজটিতে মানসম্মত শিক্ষাদান ও একাডেমিক পরিবেশ বজায় রাখতে প্রতি বছর অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Manual2 Ad Code

বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এক যৌথ অভিনন্দন বার্তায় বলেন— এ ঐতিহাসিক মাইলফলক অর্জনে কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Manual3 Ad Code

কর্তৃপক্ষের মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মানসম্মত চিকিৎসা শিক্ষা প্রদানের নিষ্ঠা, সুশাসন ও নিরলস পরিশ্রমের চূড়ান্ত প্রতিফলন। এই অর্জন প্রতিষ্ঠানটির চিকিৎসা শিক্ষার মানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বৈশ্বিক পর্যায়ে সুখ্যাতি বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code