সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যবসা উপকরণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, দরিদ্র জনগোষ্ঠী সমাজের বোঝা নয়, তারা আমাদেরই আপনজন। তাদের হক আদায় করা সামর্থবানদের দায়িত্ব। শুধু সহায়তা নয়, কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তুলতে হবে। ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ পেলে একজন হতদরিদ্র মানুষ নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পান। শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ উদ্যোগ অত্যন্ত মহৎ ও সময়োপযোগী।
তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের অনুদান ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে স্বাবলম্বী করা গেলে দারিদ্র্য অনেকাংশে দূর হবে। এর প্রভাব পড়বে পরিবার থেকে শুরু করে পুরো সমাজ ও রাষ্ট্রে। দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমাতে যাকাতভিত্তিক অর্থনীতি এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। শ্রমিক কল্যাণ ফেডারেশন এ লক্ষ্যেই শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর শেখঘাট এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরী কোতোয়ালী পশ্চিম থানার উদ্যোগে হতদরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ব্যবসা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কোতোয়ালী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাবেদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ও সাংগঠনিক সম্পাদক মো. দিলশাদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমজীবী ও দরিদ্র মানুষকে সহায়তার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। এতে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের শ্রম ও ঘামের ওপর দেশের অগ্রগতি অনেকাংশে নির্ভরশীল। অথচ শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত হচ্ছে না। এ অবস্থার পরিবর্তনে শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
Related News
আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
বৈশাখী নিউজ ডেস্ক: সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না, প্রত্যর্পণ চুক্তিতে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোরRead More
প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বাদRead More



Comments are Closed