সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমআ সিলাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে ওই এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত রাসেল সিলাম এলাকার শারুক মিয়ার ছেলে। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে রাসেল গুরুতর আহত হন। রাসেলের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন মোগলাবাজার থানারRead More



































