যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান। ওয়াশিংটন যদি এসব শর্ত না মানে, তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই।
খবর সামা টিভির।
রেজাই জানান, জাতিসংঘে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্তগুলো পৌঁছে দেওয়া হয়েছে। শর্ত না মানা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরে কোনো ধরনের আলোচনা অনুষ্ঠিত হবে না। এমনকি ইরান তার পূর্ববর্তী কূটনৈতিক পন্থা কিংবা ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে থাকা শর্তাবলীতে আর ফিরে যাবে না বলেও তিনি জানিয়েছেন।
ইরানের জ্যেষ্ঠ এই কর্মকর্তা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনকে আগে ইরানি জনগণের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ইরানের বিমান চলাচলে যদি কোনো প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা বা বাধা সৃষ্টি করে, তবে ওই সব দেশের বিমানবন্দরও অচল করে দেওয়া হবে।
Related News
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।Read More
হরমুজ প্রণালিতে তেলবাহী ৩টি ট্যাংকারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার এবংRead More



Comments are Closed