আগামি শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস বিভাগের (এসডিএমএডি) পরিচালক মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক সার্কুলারে বুধবার (২৩ সেপ্টেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলারে বলা হয়, ২০২৭ সালের হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে নির্দেশ দেওয়া হলো।
এছাড়া লেনদেনের সময় শেষ হওয়ার পরও যতক্ষণ হজ নিবন্ধন ফি জমাদানকারী উপস্থিত থাকবেন, ততক্ষণ ব্যাংকগুলোকে অর্থগ্রহণ অব্যাহত রাখতে হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
হজযাত্রীদের নিবন্ধন ফি জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২০ সেপ্টেম্বর একটি চিঠি দেয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related News
৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত সচলের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ বা ব্যাহতRead More
আগাম ঘোষণা ছাড়াই ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, বিপাকে গ্রাহকরা
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত আধুনিকায়নের অংশ হিসেবে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন শুরুRead More



Comments are Closed