Main Menu

ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৩টায় ভিডিও কনফারেন্সের ফেনী জেলার ফুলগাজী উপজেলা থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন উপজেলা প্রশাসন, উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও দলীয় নেতাকর্মীসহ কৃষকরা।

গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ১ নং ব্লকের (১, ২ ও ৩ নং ওয়ার্ড) কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় গোয়াইনঘাট উপজেলায় মোট ১ হাজার ২৮৬ জন কৃষক অন্তর্ভুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) দেবল সরকার, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনিসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্লকের কৃষকেরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed