Main Menu

সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরের প্রজোযক, সিলেট প্রেসক্লাবের নির্বাচিত একাধিকবারের সাধারণ সম্পাদক, দৈনিক গ্রাম সুরমা ও দৈনিক সুদিন পত্রিকার সম্পাদক, গোয়ালাবাজার মহিলা ডিগ্রি কলেজের অবৈতনিক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বালাগঞ্জ ডিগ্রি কলেজের আমৃত্যু প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম কবি মহিউদ্দিন শীরুর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ সেপ্টেম্বর (শুক্রবার)।

মরহুমের স্মৃতি রক্ষার্থে গঠিত মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়ার ব্যাবস্থা করা হয়েছ।

আহুত কর্মসূচিতে রয়েছে- বাদ আসর হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে খতমে কুরআন ও মিলাদ মাহফিল শেষে দরগাহস্থ মরহুমের কবর জিয়ারত ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর কবরে শ্রদ্ধাশীল নিবেদন। বাদ মাগরিব মরহুমের ধোপাদিঘীরপারস্থ বাসায় কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হবে।

উক্ত কর্মসূচিতে মরহুমের সহকর্মী, সাংবাদিক, হিতাকাঙ্খী, শুভাকাঙ্খী, শিক্ষার্থী, আত্মীয় স্বজনদের সদয় উপস্থিত থাকার জন্য স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ সিলেটের সভাপতি হাসিনা মহি উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল।

সাংবাদিক মহিউদ্দিন শীরু ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।

Share





Related News

Comments are Closed