Main Menu

মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর থেকে পুকুরের চাষকৃত বিপুল পরিমাণ তেলাপিয়া, পাঙ্গাশ, রুই, নলা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি মাছ চাষী তরিকুল ইসলাম জুয়েলের।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি তরিকুল ইসলাম জুয়েল জানান পুকুরের পানিতে হাজার হাজার মরা মাছ ভেসে আছে। মাছগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এক রাতের শত্রুতা আর লোভে এক নিমিষেই শেষ হয়ে গেল তার স্বপ্ন।

মাছ চাষি তরিকুল ইসলাম জুয়েল বলেন, আমার দুই বিঘা পুকুরে তিন মাস আগে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেছি। কে বা কারা রোববার রাতে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে এতে করে সকাল থেকে সকল মাছ মরে ভেসে উঠেছে। আমার সাথে কারো শত্রুতা থাকতে পারে তাই বলে কি এভাবে মাছের সাথে শত্রুতা করতে হবে। আমি আল্লাহর কাছে এর বিচার চাইলাম।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন বলেন, আমরা পুকুরের মাছ মেরে ফেলার খবর পেয়েছি। তবে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed