চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা (১৩) চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় এ ঘটনায় চরম উৎকণ্ঠায় ওই ছাত্রীদের মা থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ মাহিমা আক্তার মাহি ওই ইউনিয়নের জুগীরকান্দি গ্রামের সৌদি আরব প্রবাসী মহি উদ্দিনের মেয়ে। আর মরিয়ম আক্তার তানিশা দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা কাশিনগর বাজারের ভুশ্চি রোডে অবস্থিত আল-আমিন মহিলা মাদরাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি তারা। পরে আত্নীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার তানিশার মা সালমা বেগম ও মাহিমার মা তাসলিমা বেগম চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডাইরি করেন। ২৭ সেপ্টেম্বর রবিবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি পুলিশ।
স্থানীয়দের দাবি, নিখোঁজ ছাত্রীরা কোনো মানবপাচারকারী চক্রের হাতে পড়তে পারে।
দ্রুত আইন প্রয়োগকারী সংস্থা তাদের উদ্ধার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
তানিসার মা সালমা বেগম ও মাহিমার মা তাসলিমা আক্তার জানান, মেয়ে নিখোঁজের ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন তারা।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করতে তাদের উদ্ধারের চেষ্টা করছে।
Related News
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেল অবরোধ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পর সড়ক ও রেলপথRead More



Comments are Closed