ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে টাওয়ার অব লন্ডনে বাংলাদেশি শিক্ষার্থীরা
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ডের লন্ডন ক্যাম্পাসের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের উদ্যোগে বিশ্ব ঐতিহ্যের অংশ, লন্ডনের অন্যতম ঐতিহাসিক স্থাপনা টাওয়ার অব লন্ডন পরিদর্শন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়।
টাওয়ার অব লন্ডনে পৌঁছে শিক্ষার্থীরা রাজকীয় ঐতিহ্য, স্থাপত্য ও ব্রিটিশ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানার সুযোগ পান। ঐতিহাসিক স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কেও তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ড, লন্ডন ক্যাম্পাস এর সভাপতি আব্দুর রহিম বলেন ,ঐতিহাসিক স্থাপনা সরাসরি পরিদর্শন করলে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ আরও গভীর হয়। প্রবাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন ব্রিটিশ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক পরিচয়কে ধারণ ও বিকশিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সহকারী অধ্যাপক, লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (এসওএএস) এমডিএস-এর শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল হান্নান ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষার সমন্বয়ে দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।
Related News
ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে টাওয়ার অব লন্ডনে বাংলাদেশি শিক্ষার্থীরা
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ডের লন্ডন ক্যাম্পাসের বাংলাদেশিRead More
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More



Comments are Closed