Main Menu

অস্ট্রেলিয়ার সুবর্ণ সুযোগ: জরুরী ভিত্তিতে কাজের ভিসা

বৈশাখী নিউজ ডেস্ক: ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। নতুন এ উদ্যোগে হঠাৎ করে তৈরি হওয়া শ্রমিক সংকটের আশঙ্কা অনেকটাই কেটে গেছে, ফলে স্বস্তি ফিরেছে দেশটির খামার মালিক ও কৃষকদের মধ্যে।

বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মাঠ থেকে ফসল তোলার কাজ শুরু হবে। এ সময় প্রতি বছর বিপুলসংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়। তবে সম্প্রতি অভিবাসী সংখ্যা কমানোর সরকারি সিদ্ধান্তের কারণে ভিসা প্রক্রিয়া ধীর হয়ে পড়ে। যেখানে আগে কয়েক দিনের মধ্যে ভিসা মিলত, সেখানে সময় লাগছিল কয়েক মাস।

এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃষি খাতের জন্য বিশেষ সুবিধা চালু করেছে সরকার। এখন কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা জরুরি প্রয়োজন দেখিয়ে শ্রমিকদের ভিসার জন্য দ্রুত আবেদন করতে পারবে।

কৃষক সংগঠনের নেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন ব্যবস্থায় ফসল কাটার গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় বিদেশি শ্রমিক সহজে পাওয়া যাবে।

দেশটির স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, যেসব বিদেশি শ্রমিক কৃষিকাজে দক্ষ এবং আগে থেকেই কোনো খামার মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ, তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে কঠোর অভিবাসন নীতির মধ্যেও কৃষি খাতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হবে।

সূত্র: রয়টার্স।

Share





Related News

Comments are Closed