বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুযোগ দিল যুক্তরাষ্ট্র, আবেদন শেষ ২৩ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের ১৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামে স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য সম্পূর্ণ অর্থায়ন করবে দেশটি। চলমান আবেদন শেষ হবে ২৩ সেপ্টেম্বর।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গিয়ে এক সেমিস্টার পড়াশোনার পাশাপাশি দেশটির সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে জানার সুযোগ পাবেন। আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।
ইয়েস প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি পরিবারের সঙ্গে বসবাস করবেন। পাশাপাশি তারা একটি আমেরিকান হাইস্কুলে পড়াশোনা করবেন।
দূতাবাস আরও জানায়, ইয়েস প্রোগ্রামের মূল লক্ষ্য তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক তৈরি করা। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানবেন। একই সঙ্গে তারা নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা মার্কিন নাগরিকদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।
মেধার ভিত্তিতে বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। ২০০৪ সালে ইয়েস প্রোগ্রাম চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। আগ্রহী শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড রিসোর্স নেটওয়ার্ক (আইইএআরএন) বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনসংক্রান্ত কোনো বিষয়ে জানতে yesinfo@iearnbd.org অথবা DhakaUSExchanges@State.gov ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে। এ ছাড়া আবেদনের জন্য www.iearnbd.org এখানে ক্লিক করতে বলা হয়েছে।
Related News
‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড, যা করতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রায়ই শীর্ষে থাকা ফিনল্যান্ড, ২০২৭ সালের ফেব্রুয়ারিতেRead More
অস্ট্রেলিয়ায় নতুন ভিসা চালু, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি নাগরিকদের জন্য প্রশিক্ষণভিত্তিক ভিসা চালুর উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী ১২ নভেম্বরRead More



Comments are Closed