মাঝ আকাশে লন্ডনগামী বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে তুমুল মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্লাইট চলাকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই যাত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে ফ্লাইটে থাকা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর তুচ্ছ বিষয় নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা তীব্র বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
ফ্লাইটে অবস্থান করা যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিমানের দায়িত্বপ্রাপ্ত কেবিন ক্রু ও পাশে থাকা অন্য যাত্রীরা দ্রুত এগিয়ে আসেন। তারা দুজনকে থামানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে তাদের টেনে আলাদা করে শান্ত করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই যাত্রী একে অপরের ওপর চড়াও হয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হন। ধস্তাধস্তিতে এক যাত্রীর পোশাক ছিঁড়ে যায় বলেও দেখা যায়। মাঝআকাশে হঠাৎ এমন হাতাহাতির ঘটনায় বিমানে থাকা সাধারণ যাত্রী, বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ জানান, ফ্লাইটটি সিলেট থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার পর মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কেবিন ক্রুরা দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Related News
নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় চার পরিবর্তন, কাজের সুযোগ কমল যাঁদের
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে যেতে চান, এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়মে বড়Read More
লন্ডনে অনুষ্ঠিত হলো ‘লন্ডন ট্রেডার শো ২০২৬’
নিজস্ব প্রতিবেদক, লন্ডন থেকে: যুক্তরাজ্যের লন্ডনে শুক্রবার, ৩০ অক্টোবর, লিওনার্দো রয়্যাল হোটেল, টাওয়ার ব্রিজে অনুষ্ঠিতRead More



Comments are Closed