কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমেদ।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান খান, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস শহীদ, যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, সমাজসেবক সুলেমান আহমেদসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পতনঊষার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।
Related News
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More



Comments are Closed