সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমআ সিলাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে ওই এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
নিহত রাসেল সিলাম এলাকার শারুক মিয়ার ছেলে। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে রাসেল গুরুতর আহত হন।
রাসেলের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে সিলাম চকের বাজারে মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে শেখ গোষ্ঠী ও শাহ গোষ্ঠীর মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
Related News
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদRead More
দক্ষিণ সুরমায় যানজট নিরসনের দাবি সদর দক্ষিণ নাগরিক কমিটির
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরির দক্ষিণ সুরমা উপজেলা এলাকায় অব্যাহত দুর্বিসহ যানজটের দুর্ভোগ লাঘবে প্রশাসনেরRead More



Comments are Closed