কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
নগরীর ঘাসিটুলা লামাপাড়ার এক শিশুর মা সিলেট কোতোয়ালি মডেল থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মতিউর রহমান নামে কাজিরবাজার মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) থানায় জমা দেওয়া লিখিত অভিযোগে শিশুটির মা অভিযোগ করেছেন, তার ১২ বছর বয়সি ছেলে সিলেট মহানগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসার শিক্ষক মতিউর রহমান গত এক মাস ধরে বিভিন্ন সময় শিশুটিকে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে শিশুটিকে তাঁর কক্ষে ডেকে নিয়ে পোশাক খুলে বলাৎকারের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে শিশুটির মা জানান, কয়েক মাস ধরে এমন ঘটনা ঘটলেও ভয়ে শিশুটি বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। নির্যাতিত হয়ে বা নির্যাতনের ভয়ে ছেলে বার বার মাদ্রাসা থেকে পালিয়ে আসতো। তাকে ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখানো হয়েছিল। তবে এবার পালিয়ে আসার পর সে তার মামাকে ঘটনা খুলে বলে।
নির্যাতিত শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিশুটি জানায়, মাদ্রাসার একাধিক শিক্ষক তার বয়সি ছাত্রদের আদর বা শাসনের অজুহাতে নানানভাবে যৌন নির্যাতন চালাতেন। এজন্য অনেক শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে যেতে চায়।
এ তথ্য নিশ্চিত করে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মইনুল জাকির বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে শিক্ষক মতিউর রহমানকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ব্যাপারে তদন্ত চলছে।
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed