সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতাপাঠ, সৈয়দ মুজতবা আলী সস্মানন প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি হারুন চৌধুরী প্রথম কাব্যগ্রন্থ “চেতনার প্রান্তসীমায়” এবং লেখক অমিতা মজুমদার এর ছোটগল্প “জল আয়না” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানী ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে বিশ্ব কবিমঞ্চ আয়োজনে প্রথম পর্বে আলোচনা সভায় বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক নিরঞ্জন অধিকারী। সৈয়দ মুজতবা আলীর উপর প্রবন্ধ পাঠ করেন লিলি শেঠ। অধ্যাপক ডা. কল্যাণ বড়ুয়া, শেগুফতা রব্বানী, আদিবাসী নেতা পিডিশন প্রধান, এডভোকেট গোলাম কিবরিয়া, দেবস্মিতা দে প্রমুখ আলোচনা করেন।
কবিতাপাঠ করেন কবি মোস্তফা দুলাল, মাহবুবুর রহমান, আশফাকুজ্জান, জেসমিন দীপা, শহীদুল জয়, রীনা পন্ডিত, রাজিয়া সুলতানা পিংকি, রনি উইলিয়াম গোমেজ, মোনায়েম খান। আবৃত্তি করেন আবৃত্তিঘর এর মীম, দোহা, মাহিরা, সারাহ্, মিরহা, জুন।
উদ্বোধনী সঙ্গীত করেন বিপাশা বনিক। সঙ্গীত পরিবেশন করেন এসএস সঙ্গীত চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রসাদ দাস, পুস্পাদাস, মোঃ সাইফুল ইসলাম রুমি। যন্ত্র সংগীত তবলা পার্থ সাথী দাস।
নৃত্য পরিবপশন করেন অকিড একাডেমির নৃত্য শিল্পীরা। একক নৃত্য পরিবেশন করেন অংকিতা। দলীয় নৃত্য পরিবেশন করেন অস্পা, মিশিতা, কেকা, সকাল, পিউ। নৃত্য পরিচালনায় ছিলেন করবী বড়ুয়া।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য রূপালী বড়ুয়ার স্বামী জুয়েল বড়ুয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানমালা সঞ্চালনায় ছিলেন রূপালী বড়ুয়া।
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed