দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে ও তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট যুবনেতা এহছানুল হক তাহের, সংগঠনের যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমদ, নির্বাহী সদস্য আমিনুজ্জামান চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হোসাইন আহমদ মাদানী, মঈনুল ইসলাম আশরাফী, ইমতিয়াজ রহমান ইনু, ইফতেখার আহমদ জায়েদী, মুক্তার আহমদ, টিপু চৌধুরী প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সিলটি পাঞ্চায়িত-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, দরগাহ্-এর খাদিমদের ৬৫% দানের টাকা দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। এই বিপুল পরিমাণ অর্থ খাদিমদের না দিয়ে সমাজের দরিদ্র, অসহায়, এতিম ও মুসাফিরদের কল্যাণে ব্যবহারের জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এবং দরগাহ্ পরিচালন কমিটিতে খাদিমদের কোনোভাবেই রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত খাদিমদের কাছে রক্ষিত দানের সকল টাকা বর্তমান বাজারমূল্যে তাঁদের কাছ থেকে ফিরিয়ে আনার দাবি জানান।
তিনি আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে পরিচালিত সকল প্রকার শিরক ও অসামাজিক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সাথে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন করে নিরপেক্ষ দরগাহ্ কমিটি গঠনের জোর দাবি জানান। প্রয়োজনে নতুন দরগাহ্ কমিটিতে সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম সহ এবং প্রখ্যাত আলেম-ওলামাদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে দরগা কমিটি বিলুপ্ত করে সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। বক্তারা সিলেট বিভাগের স্বায়ত্বশাসন ও সিলটি ভাষা কে দ্বিতীয়ত রাষ্ট্র ভাষা করার দাবি জানান।-বিজ্ঞপ্তি
Related News
সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেনRead More
খাদিম পাম বাগানের উন্নয়নকাজের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরের কাছাকাছি প্রাকৃতিক পরিবেশে পর্যটকদের সময় কাটানোর সুযোগ বাড়াতে শুরু হয়েছেRead More



Comments are Closed