মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম ‘একতাবদ্ধ সিলেটবাসী’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোনাজাত শেষে এক র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। একতাবদ্ধ সিলেটবাসীর সদস্য মো. এহছানুল হক তাহের ও মীর মোহাম্মদ নাজিম উদ্দিনের যৌথ সভাপতিত্বে এবং সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ও একতাবদ্ধ সিলেটবাসীর সদস্য মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় র্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, একতাবদ্ধ সিলেটবাসীর সদস্য আলহাজ্ব মোক্তার আহমদ তালুকদার, এম এ রহিম, টিপু চৌধুরী, তোফায়েল আহমদ, মো.Read More



































