ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের মাছুখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধের নাম আব্দুল ওয়াহিদ (৬৫)। তিনি উপজেলার খছরুপুর গ্রামের মৃত শমশুর উল্লাহর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে আব্দুল ওয়াহিদ সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার নানার বাড়িতে যান। পরে রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বৃহস্পতিবার দুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে নিহতের মামাতো ভাই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল ওয়াহিদের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়রা বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই এমদাদুর রহমান বলেন, ‘আব্দুল ওয়াহিদ মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন। তিনি খুবই সহজ-সরল মানুষ ছিলেন। খছরুপুর বাজারে বিভিন্ন সময় ঢং-তামাশা করে সময় কাটাতেন। তার এভাবে চলে যাওয়া আমাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের।’
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed