Main Menu

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৯৫

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে।

অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মারা গেছে। এছাড়া সিটি করপোরেশন এলাকার বাইরে বরিশাল বিভাগে একজন ও রাজশাহী বিভাগে দুজন মারা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৬৫ হাজার ৪৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৬০ হাজার ৫৬০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed