সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: সিসিক প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ এখনো অসম্পূর্ণ। আমরা আশা করছি এই ৩ মাসের মধ্যে কাজ সম্পন্ন করে মার্কেটি হস্তান্তর করতে পারবো।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এই মার্কেট পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ব্যবসায়ী ও মালিকদের উদ্দেশ্যে এই কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধোপাদিঘী সিটি কর্পোরেশন শপিং সেন্টারের উপদেষ্টা এডভোকেট কুতুব উদ্দিন, সভাপতি ডা. মো. আনোয়ার সাদাত চৌধুরী, সহ সভাপতি আব্দুল মালেক খান, সহ সম্পাদক মো. কাউসার, মো. হোসেন আহমদ, মো. আশরাফ চৌধুরী, মো. তালিব মাহমুদ, সেলিম আহমদ চৌধুরী প্রমুখ।
এসময় ব্যবসায়ী ও মালিকরা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি
Related News
মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।Read More
সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: সিসিক প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ীRead More



Comments are Closed