মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি হায়েস গাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোগলাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মিছিলের উদ্দেশে বিভিন্ন এলাকা থেকে চারটি হায়েস গাড়িতে করে মোগলাবাজার এসে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মীসহ দুটি হায়েস গাড়ি আটক করে পুলিশ। বাকি দুটি গাড়ি দ্রুতগতিতে চলে যাওয়ায় ধরতে পারিনি।
এ তথ্য নিশ্চিত করে সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘চারটি হায়েস গাড়িতে করে এসে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সঙ্গে তিনটি মোটরসাইকেলও ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি গাড়ি ও মোটরসাইকেল পালিয়ে যায়।
তবে দুটি গাড়িকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এর মধ্যে একটি হায়েস গাড়ি থেকে চালকসহ ২০ জন এবং অপর গাড়ি থেকে ১০ জনকে আটক করা হয়।’
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোশাররফ হোসেন।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed