Main Menu

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম ‘একতাবদ্ধ সিলেটবাসী’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোনাজাত শেষে এক র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

একতাবদ্ধ সিলেটবাসীর সদস্য মো. এহছানুল হক তাহের ও মীর মোহাম্মদ নাজিম উদ্দিনের যৌথ সভাপতিত্বে এবং সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ও একতাবদ্ধ সিলেটবাসীর সদস্য মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, একতাবদ্ধ সিলেটবাসীর সদস্য আলহাজ্ব মোক্তার আহমদ তালুকদার, এম এ রহিম, টিপু চৌধুরী, তোফায়েল আহমদ, মো. জয়নাল আবেদীন, মো. নজিবুর রহমান, মো. মানিক মিয়া, শেখ এম এ রহিম, ইমরান হোসাইন, এডভোকেট কামাল মিয়া, মো. মাহফুজুর রহমান, জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান, মো. মাসুক মিয়া, রাফি ইবনে মাসুক, রফিকুল ইসলাম সিতাব, জামিল আহমদ লিটন, শিপলু আহমদ, জুলাই যোদ্ধা হাবিবুর রহমান হাবিব, এম খাইরুল ইসলাম প্রমুখ।

এসময় দেশ ও জাতিসহ সিলেটের সার্বিক উন্নয়নের জন্য মোনাজাত পরিচালনা করেন একতাবদ্ধ সিলেটবাসীর সদস্য মইনুল ইসলাম আশরাফী।

সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার পরিচালনা কমিটির বর্তমান কাঠামো সংস্কার, দৈনন্দিন আয়-ব্যয়ের পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাম্প্রতিক ৬৫% সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে ‘একতাবদ্ধ সিলেটবাসী’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনের নেতারা জানান, মাজার পরিচালনার নীতিমালায় ইতিবাচক পরিবর্তন আনা এবং আর্থিক হিসাব-নিকাশে জবাবদিহিতা প্রতিষ্ঠার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই আমাদের এই নতুন যাত্রার সূচনা। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed