সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩ জনে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৬০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৫ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪০ জন ভর্তি রয়েছেন।
এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সন্দেহজনক হামে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে কোম্পানীগঞ্জে ৫ জন, বিশ্বনাথে ৪ জন, বিয়ানীবাজারে ১০ জন, গোলাপগঞ্জে ৪ জন এবং ফেঞ্চুগঞ্জে ২ জন রয়েছেন।
অন্যদিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৮ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪০ জন সন্দেহজনক হামের রোগী ভর্তি রয়েছেন।
এদিকে চলতি বছরের শুরু থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৮ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।
তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
Related News
সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তিRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৬৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়েRead More



Comments are Closed