Main Menu

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি ছাড়াল ২০০

বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়ংকর আকার ধারণ করছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনিই একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে এডিস মশাবাহিত রোগটি। এরই ধারাবাহিকতায় এবার আরও ৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এতে চলতি বছর প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২০১।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে বরিশাল বিভাগে একজন, চট্টগ্রাম দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন, ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৪০৫ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২৮০ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৩১৭, বরিশাল বিভাগে ১৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯, রাজশাহী বিভাগে ১৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩, ময়মনসিংহ বিভাগে ১০৩, রংপুর বিভাগে ৫৯ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

Share





Related News

Comments are Closed