Main Menu

পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজার জাতকরণ, বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মধইল বাজারে অবস্থিত পত্নীতলা উপজেলা প্রকল্প কার্যালয়ে কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচি (CMLRP-II) প্রকল্পের উদ্যোগে- কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের CMLRP-II কর্মসূচির – কর্মসূচি কর্মকর্তা একরামুল হকের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকতা ফিরোজ আল-মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পত্নীতলা উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরদার।

এ সময় স্থানীয় সার ব্যবসায়ী, আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, প্রকল্পের আওতাভুক্ত ২০টি গ্রামের ৪০ জন গ্রামবাসী, সাংবাদিক এবং কারিতাসের কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনগণের প্রাপ্ত সেবাসমূহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সেবা গ্রহণের প্রক্রিয়া সহজীকরণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করণ এবং কেঁচো সার উৎপাদন ও বাজার জাতকরণ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকি কমাতে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তালগাছ সহ উপযোগী গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্টরা এসব বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা ও সেবা সহজীকরণের আশ্বাস প্রদান করেন ,এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুযোগ-সুবিধা সম্পর্কেও জনগণকে আরও অবহিত করা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা, কৃষিতে কেঁচো সারের ব্যবহার ও বাজার সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Share





Related News

Comments are Closed