ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে পথচারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি। সংঘর্ষের কারণে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কলেজের সামনে গোবিন্দগঞ্জ পয়েন্টে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজনকে পরস্পরকে ধাওয়া করতে দেখা যায়। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও কলেজ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক দিন ধরে কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষ পৃথকভাবে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে মিছিল বের করে।
মিছিল দুটি গোবিন্দগঞ্জ পয়েন্টে কাছাকাছি এলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। পরে কয়েক দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ সময় সড়কের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হলে পথচারীসহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের কারণে গোবিন্দগঞ্জ পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। তবে এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, সংঘর্ষে দুই পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন। তবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা, তাদের পরিচয় এবং কোথায় চিকিৎসা নেওয়া হয়েছে—তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষের বিষয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Related News
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More



Comments are Closed