হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটম ইজিবাইকের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের ৩ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার সতং গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নয়ন মিয়া (২৩) ও হলহলিয়া গ্রামের আজগর খানের ছেলে মুহাদ্দিস (২২)।
আহতরা হলেন- হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ জসিম মিয়া (২৮), সতং বাজারের হানিফ মিয়ার ছেলে মোঃ সিহাব মিয়া (২৫), পাকুরিয়া গ্রামের দিদার মিয়ার ছেলে জুবেল (২০)।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মোহাদ্দিছ মিয়া ও তার বন্ধু নয়ন মোটরসাইকেলযোগে চান্দপুর চা বাগানে ঘুরতে যান। ফেরার পথে বাগানের পার্শ্ববর্তী সড়কে টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোহাদ্দিছ ও নয়নের মৃত্যু হয়।
এ ঘটনায় ইজিবাইকের ৩ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed