সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের বিরুদ্ধ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনেছে পুলিশ।
বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহজালাল উপশহরের এ-ব্লকের ৪ নম্বর রোডের ২৯ নম্বর বাসার নিচতলার বাম পাশের একটি ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়।
এতে আটককৃতরা হলেন- নাছরিন বেগম (৪০), রুমি বেগম (২৮), সামিয়া চৌধুরী (২০), কলি বেগম (২৭), সাথী আক্তার (২৯) এবং রাজু ইসলাম (২৫)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসএমপি’র মিডিয়া শাখা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে অসামাজিক অবস্থায় তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed