ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৯
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ডেঙ্গু পরিস্থিতিতে চলতি বছরের ভয়াবহতম মাসে পরিণত হয়েছে সেপ্টেম্বর। এডিস মশাবাহিত রোগটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। এরই ধারাবাহিকতায় এবার একদিনে মারা গেছে ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এর আগের ২৪ ঘণ্টায়ও ১১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ডেঙ্গু।
সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরের ২৩ দিনেই মৃত্যু ঘটেছে ১১২ জনের।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে জানা গেছে এসব তথ্য।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ২৩ দিনে ১১২ জনের মৃত্যুর আগে গত আগস্ট মাসে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দুজন করে মারা গেছে ডেঙ্গুতে।
এই হিসাবে চলতি বছরে এখন পর্যন্ত ২০৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত রোগটি।
বুলেটিনে আরও জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৮২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৭৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৮৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭১৬ জন। এছাড়া, খুলনা বিভাগে ২৮৬ জন, বরিশালে ১৬৪, চট্টগ্রামে ২৮৮ জন, ময়মনসিংহে ১০৮, রংপুরে ৭৩ জন, রাজশাহী ১৩০ জন এবং সিলেট বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
Related News
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৮১
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।Read More
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৯
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ডেঙ্গু পরিস্থিতিতে চলতি বছরের ভয়াবহতম মাসে পরিণত হয়েছে সেপ্টেম্বর। এডিস মশাবাহিতRead More



Comments are Closed