প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীর এক বছরের কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি শারমিন সুরভী মৌসুমী জন্মসূত্রে বাংলাদেশি হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানে বসবাস করেন। মামলার বাদী জাকের আহমেদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল জানান, শারমিন সুরভী মৌসুমী তার পূর্বের বিয়ে ও সন্তান থাকার তথ্য গোপন করে জাকের আহমেদকে বিয়ে করেন। বাদীর অভিযোগ ছিল, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে বিয়েতে সম্মত করানোর মাধ্যমে তার সঙ্গে প্রতারণা করাRead More



































