Main Menu

সিলেটে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় জমির আলী (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জমির আলী পশ্চিম পাঠানগাঁও গ্রামের করম আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে নিজ বসতঘরের ভেতর জমির আলীকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। পরে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাতে জমির আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, জমির আলী মানসিকভাবে অসুস্থ ছিলেন।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ছোরা দিয়ে গলা কেটে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed